-

একটা কম্বিনেশন ছিল ; মাথায় চকচকে করে শরিষার তেল, হাত লম্বা শার্টের কলারের বোতাম লাগানো, বুক পকেটে ইকোনো ডি এক্স বলপেন, স্ট্রেট পেন্টস, পায়ে হাওয়াই চপ্পল। সাথে একটা ছাতা হলে আরও ভাল।
ললনা বলল কলমটা এখনও পাওয়া যায় মাঝে মাঝে। তবে বেশীদিন পাওয়া যাবে না। সবাই এখন জেলপেন ব্যবহার করে। টিকে থাকতে হলে নাম ঠিক রেখে জেলপেন বাজারজাত করতে হবে। আমিও বলি,ইকোনো ডি এক্স যেভাবেই হোক টিকে থাকুক। অতীত প্রেমের তীক্ত স্মৃতির মত টিকে থাকুক আজীবন।
-

তারপর সে এই ভীরের মধ্যেও তার ভ্যানিটি ব্যাগ থেকে কি যেন বের করার চেষ্টা করল। দেখি টিস্যু পেপার। আমার দিকে বাড়িয়ে দিয়ে বলে " আপনার মুখে আমার লিপস্টিকের দাগ লেগে আছে। নিন মুছে ফেলুন।"
আমি আরও ১ ঘন্টা বাসে ছিলাম। সে হোয়াইটচ্যাপেল নেমে পড়ে। এর ভিতরে আর একবারও মেয়েটার দিকে তাকাই নি। আমার বন্ধু শুভ্র বলছিল আমি নাকি একটা ভোদাই। কেন মেয়েটাকে বলালাম না ''আপনি দাগ লাগিয়েছেন, আপনিই মুছে দিন।''
-

স্কুলে একদিন আমাদের Accounting এর সুজিত স্যার আসেন নি। আমরা তো ভীষণ খুশি। একটা ক্লাস অন্তত ফাকি দেয়া যাবে। কিন্তু দেখা গেল ৫ মিঃ পরেই আমাদের ক্লাস টিচার নুরুল ইসলাম প্রামানিক এসে হাজির। আমাদের ইংলিশ টিচার। উনি তো আর Accounting পড়াবেন না। স্যার এসে ছাত্র-ছাত্রীদের দুই ভাগ করে Word Building খেলা শুরু করলেন।
ছেলেরা একদলে আর মেয়েরা একদলে। আমার ধারণা এই খেলাটা সবাই ছোটবেলায় খেলেছেন। এখন যদিও এত বড় হই নি যে আকাশ ছুতে পাড়ব। খেলার নিয়ম হচ্ছে, বোর্ডে Horizontal এবং Vertical দাগ টেনে ছোট ছোট ঘর করা হয়। ঘরে একটি মাত্র অক্ষর বসিয়ে শব্দ তৈরী করতে হবে। অক্ষরের সংখ্যা যত তত পয়েন্ট। এবং আরেকটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম সেটা হল যে শব্দটা তৈরী হল সেটার অর্থ অবশ্যই বলা লাগবে। না হলে দেখা যাবে উল্টাপাল্টা শব্দ লিখে পয়েন্ট নিয়ে নিচ্ছে।
-
" প্রহর শেষে আলোয় রাঙ্গা সেদিন চৈত্র মাস।তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।" এ কবিতাটাই বলতে চাই। কিন্তু পারিনা। সকালের মুখে কাউসার ভাইর নাম শুনে মেজেজটা চরম খারাপ হয়ে গেল। আজ সারাদিন শুধু কাউসার ভাইর উপন্যাস আর কবিতার প্রসংশা চলবে। প্রমিকারা প্রেমিকদের কাছে অন্য ছেলের প্রসংশা করে তাদের জেলাস করার জন্য। আমি এখন জেলাস না। কারণ ছোটবেলা থেকেই এই লেখক এবং খুবই ভাল বড়ভাইটাকে খুব হিংসে করতাম। যখন পড়াশুনা না করে অন্য দিকে মনযোগ দিতাম তখন আম্মু/আব্বু যার উদাহরণ প্রথমেই সামনে নিয়ে আসতেন সেটা হচ্ছে এই কাউসার ভাই। তাই আজ সকালের মুখে উনার প্রসংশা খুব একটা আবেদন নিয়ে আসে না আমার কাছে। কিন্তু মেজেজ খুব খিচরে আছে; আজ আর প্রেম হবে না হবে গ্রন্থালোচনাঃ উপন্যাস "বৃষ্টির ছায়া"।
-
বন্ধুরা সবাই মিলে কোথাও ঘুরতে যাব যাব করে পুরো হলিডেটা চলে গেল কিন্তু যাওয়া হয় না। জবে এর ছুটি হয় তো ওর হয় না। আচমকাই গত ৯ আগষ্ট সবার ছুটি পাওয়া গেল। আমারা সাত জন। "লাকি সেভেন"! ঠিক হল বর্নমাউথ। লন্ডনে ভিক্টরিয়া স্টেশন থেকে ন্যাশনাল এক্সপ্রেস বাসে গেলাম। আড়াই ঘন্টার জার্নি।..............................................................................বর্নমাউথ এ যেতে হলে ২ সপ্তাহ আগে টিকেট কাটা ভাল। তাহলে কম দামে কিনতে পারবেন। খাবার সঙ্গে নিয়ে গেলে ভাল হয়। কারন ওখানে দাম খুব বেশী। বিচে ড্রিঙ্কস করা নিষেধ। তাই আমরা কোকাকোলার বোতলে ভরে নিয়েছিলাম Jack Daniel। আপনারাও নিতে পারেন। বিচে ড্রিঙ্কস করার ফিলিংসই আলাদা।