বন্ধুরা সবাই মিলে কোথাও ঘুরতে যাব যাব করে পুরো হলিডেটা চলে গেল কিন্তু যাওয়া হয় না। জবে এর ছুটি হয় তো ওর হয় না। আচমকাই গত ৯ আগষ্ট সবার ছুটি পাওয়া গেল। আমারা সাত জন। "লাকি সেভেন"! ঠিক হল বর্নমাউথ। লন্ডনে ভিক্টরিয়া স্টেশন থেকে ন্যাশনাল এক্সপ্রেস বাসে গেলাম। আড়াই ঘন্টার জার্নি।
ভিক্টরিয়া স্টেশনে আমরা
ড্রাইভার ৬০ এর বেশী গাড়ী চালায় না। পিছনের গাড়ী আগে চলে যাচ্ছে। ঢাকার ৮ নাম্বার বাসের ড্রাইভারের কাছে পাঠানো দরকার
আমার পাশে কেউ বসেনি, তাই কোকাকলাকে বসিয়ে দিলাম
আকাশের দিকে থাকাতে হচ্ছে। এই দেশে Wine, Weather & Women (3W) কোন ঠিক নেই
বাস থেকে নামার আগেই সমুদ্র আমাদের গ্রীন সিগনাল দিয়ে দিল
সবাই খালি পায়ে। আমিই জুতা পায়ে। শামুকের ভয়ে
একাই ভাসাই ভেলা !!
AND BAD BOYS GOES TO BOURNEMOUTH !!
কিছু দরকারী তথ্যঃ বর্নমাউথ এ যেতে হলে ২ সপ্তাহ আগে টিকেট কাটা ভাল। তাহলে কম দামে কিনতে পারবেন। খাবার সঙ্গে নিয়ে গেলে ভাল হয়। কারন ওখানে দাম খুব বেশী। বিচে ড্রিঙ্কস করা নিষেধ। তাই আমরা কোকাকোলার বোতলে ভরে নিয়েছিলাম Jack Daniel। আপনারাও নিতে পারেন। বিচে ড্রিঙ্কস করার ফিলিংসই আলাদা।
ছবিঃ সংরক্ষিত।

.jpg)
