আনন্দঘন মুহুর্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আনন্দঘন মুহুর্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
2

ভাতে-ভর্তায় কাঠুক ১৪১৮


প্রবাসে মুরগি খাইতে খাইতে আর ভাল লাগে না
দুধ-ভাত থেকে মাছ-ভাত
মাছ-ভাত থেকে ডাল-ভাত
ডাল-ভাত থেকে ভর্তা-ভাত
পান্তা-ইলিশ চাই না
পুরোটা বছর জুড়ে সকল বাঙ্গালের পাতে যেন থাকে...
এক মুঠো ভাত
এক মুঠো নুন
একটা কাঁচা মরিচ অথবা পোড়া মরিচ
আর সামান্য ভর্তার যোগ...

0

অবশ্য করনীয়ঃ ২০১১

২০১১ সালে আমার যা যা করনীয়ঃ

১. প্রথম ও প্রধান কাজ হল ACCA পার্ট টু এ বছরের মধ্যে শেষ করার ধনুর্ভঙ্গ পণ করা।। অর্থাৎ ফাটিয়ে লেখাপড়া করা।

2

মুশুলধারে বৃষ্টি হলে বলে Cats & Dog. মুশুলধারে তুষার পড়লে কি বলে?


এই তুষার আমাকে রাত ১২ টা ১৫ মিঃ ঘর থকে বের করেছে। একবার আছাড় খেয়ে পড়ে আংকেলের বকুনি শুনে অতঃপর ধরা দিল আমারি জন্মান্ধ চোখে........


13

"তোমার গালে এঁকে দেব লিপস্টিকের ঠোঁটচিহ্ন"

আমার সপ্তাহে তিন দিন কাজ করতে হয়। শুক্র, শনি এবং রবি। লন্ডনে শনি ও রবিবারে সাধারণত আন্ডারগ্রাউন্ড টিউব বন্ধ থাকে। কোন কোন দিন আবার থাকে না। গত শনিবারে কাজে যাব সকাল ৯টায়। ঘুম থেকে উঠে দেখি ৭:৩০ হয়ে গেছে। তারাতারি করতে গিয়ে অনলাইনে আর চেক করা হয়নি টিউব বন্ধ না খোলা। স্টেশনে গিয়ে দেখি বন্ধ। তো বাসই ভরসা।

8

বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও......

আমার বন্ধু মন্টি পলিটিক্স করে বাংলাদেশে। গতবছর রমজানে ও সবাইকে ইফতারের দাওয়াত দিল। এটা যতটানা ইফতার পার্টি ছিল তারচেয়ে পলিটিকাল পার্টিই বেশী ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মন্টি হিন্দু ধর্মালম্বী। আমার খুব হাসি পেত ওর ইফতারের দাওয়াত দেয়া নিয়ে। কার্ড ছাপিয়ে সবাইকে দাওয়াত দিত। নিচে লেখা থাকত "মন্টি রায়"।

তো স্বাভাবিক ভাবেই বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া লাগত আমাদের। এবছর আমি লন্ডনে; গতকাল আমার আরেক বন্ধু শুভ্র আমাকে ইফতারের দাওয়াত দেয়। সেও হিন্দু ধর্মালম্বী। কিন্তু দুঃখের বিষয় আমি ওর পার্টিতে যেতে পারিনি। আমি কাজ থেকে ছুটি পাইনি। কিন্তু আমি খুব মিস করেছি।

কে বলে বাংলাদেশীরা সাম্প্রদায়িক জাতি। যারা বলে তাদেরকে ধরে ধরে চাবকানো প্রয়োজন। আমি জানি না শুভ্র কিংবা মন্টি আমার এই লেখা পড়বে কিনা। তবুও বলি
"  সত্যিই আমি গর্বিত তোদের মত বন্ধু পেয়ে।"   

সকাল এখনো মাঝে মাঝে আমাকে গান শুনায়। আমার খুব সীমিত পরিমাণ আনন্দঘন মুহুর্তগুলোর মাঝে অন্যতম যখন ও আমাকে গান গেয়ে শুনায়। তাই তোদের জন্য সকালের গাওয়া একটা গানঃ- 






এলো যখন সারাটি নাই গেল চলে জানাল তাই

free counters

তোমার বাস কোথা হে পাঠক?

Visitor Map